1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ

মোমিন শেখ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীকে ফলদ বৃক্ষ রোপণে উৎসাহিত করতে সিসিডিবি (CCDB) এনজিওর উদ্যোগে ১৪ টি সমবায় সমিতির ৩৭৫ জন সদস্যের মাঝে ৮০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়েছে।

সোমবার শিবালয় উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব ফলজ চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মনিষা রানী কর্মকার।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উপজেলার ১৪ টি সমবায় সমিতির মোট ৩৭৫ জন সদস্যের মধ্যে আম, কাঁঠাল, পেয়ারা, লেবুসহ বিভিন্ন জাতের মোট ৮০০ টি ফলজ চারা বিতরণ করা হয়। এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সবুজ হবে, অন্যদিকে ভবিষ্যতে পরিবারগুলো অর্থনৈতিকভাবেও উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, এটি একটি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিতরণ করা প্রতিটি চারা যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মনিষা রানী কর্মকার বলেন, গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সিসিডিবির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রত্যেক সদস্যকে অনুরোধ করব, শুধু চারা গ্রহণ করলেই হবে না, এগুলোকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করতে হবে। একটি গাছ বড় হলে সেটি শুধু ফলই দেবে না, ছায়া দেবে, পরিবেশকে রক্ষা করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা যদি এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিত পরিচালনা করে, তাহলে দেশের সবুজায়ন আরও সমৃদ্ধ হবে। প্রত্যেক নাগরিকের উচিত বছরে অন্তত একটি হলেও ফলজ, বনজ বা ঔষধি গাছ রোপণ করা এবং তা পরিচর্যা করা।

অনুষ্ঠানে সিসিডিবি এনজিওর কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD