1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বিভাগীয় পাঠক সমাবেশ রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচি দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব লামায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু কালুখালীতে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় থানায় লিখিত অভিযোগ জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএফআইডিসির চেয়ারম্যান হলেন মোসাদ্দেক হোসেন বুলবুল

আরএমপির অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানের সময় এক সহযোগী কৌশলে পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই সন্ধ্যা পৌনে ৭টার দিকে দামকুড়া থানা পুলিশ দবির মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মোঃ সুমন আলী (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এর আগে, ২২ জুলাই রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানা পুলিশ ডিঙ্গাডোবা ঘোষমহল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আতাউর রহমান (৪২)-কে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে ৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে ২৩ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ বারইপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাহুল (২২)-কে গ্রেপ্তার করে। তার দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ২২ জুলাই রাত ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শিহাব ওরফে আবির (২৩)-কে গ্রেপ্তার করে। তবে তার সহযোগী মোঃ মাবুদ (৫০) কৌশলে পালিয়ে যায়। অভিযানে আবিরের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সুমনের বিরুদ্ধে এর আগে গোদাগাড়ী থানায় একটি, দামকুড়া থানায় একটি মাদক মামলা এবং একই থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এছাড়া পলাতক মাবুদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মোট ১০টি মাদক মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD