1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

পাঁচবিবিতে বৃষ্টিতে আমন ধানের ক্ষতি ,কৃষকেরা বিপাকে

  • প্রকাশিতঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার-শনিবারে অসময়ের বৃষ্টি সেইসঙ্গে হালকা বাতাসে কৃষকের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। অপরদিকে আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে। অপরদিকে বৃষ্টির পানিতে ইটভাটার ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে।

উপজেলার নওদা আমতলী গ্রামের কৃষক তেসের আলী ও আলম মন্ডল বলেন, ধান কাটার ঠিক আগে বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পানির মধ্যে থেকে ধান কাটতে শ্রমিক খরচ বেশি লাগবে। উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিকাশ করলে ক্ষতির পরিমাণ কম হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD