1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

পোরশায় কারেন্ট পোকার আক্রমণে দিশেহারা আমন কৃষকেরা

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

 

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ)

পোরশা উপজেলার আমল ধান খেতে কারেন্ট পোকার উপদ্রবে কৃষক দিশেহারা রস খেয়ে শীষ দানা শূন্য।
আজ পোরশা উপজেলার আমন ধানের ক্ষেত ঘুরে দেখা যায় কারেন্ট পোকা এমন ভাবে আক্রমণ করেছে মাঠ থেকে ফসল ঘরে তুলতে পারবে না কৃষকেরা। ঝাকে ঝাকে কারেন্ট পোকা ধানের গোড়ায় আক্রমণ করছে পরে ধান গাছ শুকিয়ে মরে যাচ্ছে শীষ হচ্ছে দানাশূন্য।
গাঙ্গুরিয়া ইউনিয়ন মিছিরা মৌজার কৃষক দেলোয়ার হোসেনকে কারেন্ট পোকা দমনে ২০ স্প্রে করতে দেখা যায়। জানতে চাইলে তিনি বলেন, আমি ৪ বিঘা আমন ধান রোপন করেছি, রোপিত কামলা, রাসায়নিক সার, কীটনাশক, পানি সেচ ও মাড়াই সহ বিঘা প্রতি সর্বমোট ১০-১২ টাকা খরচ। পক্ষান্তরে, বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ ধান পাব। কারেন্ট পোকার উপদ্রব যেন এক মুঠো ধান ঘরে তুলতে পারব না। বিভিন্ন দোকানে বাকিতে রাসায়নিক সার ও কীটনাশক ক্রয় করেছি। ফসল যদি ঘরে তুলতে না পারি তাহলে এই বাকি পরিশোধ করবো কি দিয়ে।
চাচাইবাড়ী গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, কারেন্ট প্রকার উপদ্রপে যেন এক কেজি ধানও ঘরে তুলতে পারবো না। কীটনাশক প্রয়োগ করেও যেন এ পোকা দমন হচ্ছে না।
আমদা গ্রামের জোরদার আতাউর রহমান বলেন, আমার কয়েকজন বর্গাদার জানান,কারেন্ট পোকা এতটাই ছড়িয়ে পড়েছে যে কীটনাশক প্রয়োগ করেও তাড়ানো যাচ্ছে না।

এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ইউনিয়ন
কৃষি উপসহকারী কর্মকর্তা বলেন, গত সপ্তাহে গাংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষকদের নিয়ে কারেন্ট পোকা কিভাবে দূর করতে হবে এ ব্যাপারে সভা করেছিলাম। কারেন্ট পোকা সাধারণত ধান গাছের গোড়ায় থাকে ধানের গোড়া ফাঁকা করে সকল বা বিকালে কীটনাশক স্প্রে করতে হবে যাতে সূর্যের আলো পড়তে পারে ।

উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমন ধান রোপন করার সময় দূরত্ব বজায় রেখে রোপন করার পরামর্শ দেওয়া হয়েছিল, সকাল অথবা বিকালে গাছের গোড়া ফাঁকা করে কীটনাশক স্প্রে করতে হবে তাহলে এ কারেন্ট পোকা থেকে রক্ষা পাওয়া যাবে দেখা গেছে কৃষকেরা শুধুমাত্র ধানের উপরে কীটনাশক স্প্রে করছে কিন্তু পোকা থাকছে ধানের গোড়ায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD