1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দির অতি প্রিয় মানুষ সোলায়মান আর নেই মোহনপুরে র‍্যাবের অভিযানে ৩১ কেজি গাঁজাসহ আটক ১ তিনি আসছেন: স্বদেশেই জীবনের শেষ পরিণতির মুখোমুখি হতে! রাজশাহীতে ১১ দলীয় ঐক্য জোটের শোক র‍্যালি, জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ইসকনের রথযাত্রা চলাকালে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই সন্ত্রাস প্রতিরোধ দিবসে রাবির বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের মিনি ম্যারাথন, ছাত্রলীগের সাবেক নেতাদের বিচারের দাবি রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু গোয়ালন্দতে জি এম চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান পাঁচবিবিতে ২০২৫ ২৬ অর্থবছরে কৃষি পুনবাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় গাছ সহ উপকরণ বিতরণ। পাঁচবিবির আদিবাসী নারী ও শিক্ষার্থী পেল সেলাই মেশিন ও বাইসাইকেল

বিএনপি খাল কেটে কুমির আনার চেস্টা করছে,সফল হবে না : হুমায়ুন কবির। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

 

বিএনপি খাল কেটে কুমির আনার চেস্টা করছে,সফল হবে না : হুমায়ুন কবির

বিশেষ প্রতিনিধি ঃ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।
উক্ত সভায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির তার বক্তব্যে উল্লেখ করেন,১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আবার ষড়যন্ত্রে মেতে উঠেছে।তারাই আবার বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি থামাতে আজ্ঞাবহ গোষ্ঠীকে আন্দোলনে নামিয়েছে।আন্তর্জাতিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে ভয় দেখাচ্ছে।এভাবে বিএনপি ও তার কতিপয় মিত্ররা খুবই আনন্দিত হচ্ছে।খাল কেটে কুমির আনার চেষ্টা করছে,যে কুমির তাদেরকেই পাকড়াও করবে কারণ ইতিহাস আমাদের তাই শিক্ষা দেয়।তিনি তার বক্তব্যে আরো উল্লেখ করেন অতীতে মীরজাফর মসনদে বসার জন্য ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে।ইতিহাস সাক্ষী তারা কখনো সফল হয়নি ভবিষ্যতেও হবে না।স্বাধীনতা বিরোধী রাজাকার গোষ্ঠী বারবার শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছে কিন্তু আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ আজ বিশ্বের দরবারে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে ।ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে শেখ হাসিনা সরকার সামনের দিকে এগিয়ে যাবে।আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের সঞ্চালনায় অনান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার ও সভাপতিমন্ডলীর জ্যেষ্ঠ সদস্য মোঃ জাইদুল ইসলাম মোল্লা,সভাপতিমণ্ডলীর সদস্য এড. সাইফুল বাহার মজুমদার,সহ সভাপতি এড.আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মাসুম,শাহিনুর করিম বাবু,প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী,দপ্তর সম্পাদক আব্দুর রউফ আনসারী,আইন সম্পাদক এড.আশরাফুল আলম,তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আব্দুল লতিফ,সদস্য মো.সালাউদ্দিন,আমরা মুক্তিযোদ্ধার সন্তান মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলন,তাজুল ইসলাম,ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, মহানগর উওরের সাংগঠনিক সম্পাদক জাকির হুসেন সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD