1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

প্রবাসীর জমি দখলের অভিযোগে রায়পুর উপজেলায় সংবাদ সম্মেলন 

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পঠিত

প্রবাসীর জমি দখলের অভিযোগে রায়পুর উপজেলায় সংবাদ সম্মেলন।

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 

রায়পুর উপজেলায়  সৌদি প্রবাসী ইউসুফ ভূঁইয়া তার জমি দখলের দাবি করেছেন, রায়পুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মধুপুর এলাকায় তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছেন সাবেক রায়পুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মারুফ বিন জাকারিয়া এবং মামুন বিন জাকারিয়া। এ ঘটনায় তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রবাসী ইউসুফ ভূঁইয়া আরও জানান, চলতি বছরের ১ জানুয়ারি তার জমির প্লান বাতিলের অভিযোগকে কেন্দ্র করে সারজমিনের তদন্ত না করে পৌরসভার ইঞ্জিনিয়ার কামরুল হাসান দুই লাখ টাকা ঘুষ দাবি করেন। এ বিষয়ে তিনি ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) রায়পুরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সামনে অভিযোগ তুলে ধরেন।

এদিকে, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন, “এই বিষয়ে প্রশাসনিকভাবে মীমাংসার সময় ইউসুফ ভূঁইয়া কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।”

অন্যদিকে, পৌরসভা ইঞ্জিনিয়ার কামরুল হাসান স্বীকার করেছেন যে, তিনি এ বিষয়ে সরেজমিন তদন্ত করেননি। তবে, তিনি ইউসুফ ভূঁইয়ার আনিত অন্যান্য অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে অভিহিত করেছেন।

ভুক্তভোগী ইউসুফ ভূঁইয়া স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আমার জমি ফেরত চাই এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সমাধান কামনা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD