1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

মসজিদ থেকে বের হয়েই দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

মসজিদ থেকে বের হয়েই দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

মসজিদ থেকে বের হবার পরই নরসিংদীর রায়পুরার ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে দুর্বৃত্তরা।এ ঘটবার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী ও তার অনুসারীরা সড়ক অবরোধ করেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি।

ঘটনাস্হলে গিয়ে দেখা যায়”ইউপি মেম্বারের ওপর গুলি চালানোর ঘটনায় সন্ধ্যায় ৭টার দিকে রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে তার অনুসারী ও সমর্থকরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পৌঁছায় রায়পুরা থানার পুলিশ।

এলাকাবাসী সূত্র জানায়”সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকটিতে ওই সময় দুইজন আরোহী ছিলেন। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও অনুসারীরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভীড় জমান।ওই সময় তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তবে কী কারণে ওই ইউপি মেম্বারে ওপর হামলার ঘটনা ঘটেছে তাৎক্ষণিক ভাবে কিছুই জানাতে পারেননি তার স্বজনরা।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত তথ্য এখন পাইনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD