
টাংগাইলে মাদ্রাসা ভাঙ্গতে এসে জনতার হাতে আটক বন-কর্মকর্তা
স্টাফ রিপোর্টার: রিমন হোসেন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের আষারিয়া চালায় আজ ৩০ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় নির্মাণাধীন দিঘুলিয়া চালা মদিনাতুল উলূম রাহমানিয়া নূরানী মাদ্রাসায় উৎখাত এবং কার্যক্রমে বাধা দিতে আসে ধলাপাড়া থেকে কয়েকজন বন-বিভাগের কর্মকর্তা।
পরবর্তীতে মাদ্রাসার ছাত্ররা উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে এ ঘটনায় ছাত্রদের উপর তেড়ে এসে নানা ভাবে ভয় দেখায়,এক পর্যায়ে মাদ্রাসার ছাত্র আহত হন। এলাকাবাসী খবর পেয়ে কয়েকজন বন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন, এরপর ক্ষিপ্ত গ্রামবাসী থেকে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ মাঝে মধ্যে বন-কর্মকর্তা এসে বিরক্ত করে এবং অর্থ দাবি করে নানা ভাবে হুমকি দেন, মাদ্রাসাটি বন-বিভাগকে অবগত করেই তৈরি করা হয় বলে জানা গিয়েছে। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সাথে নিয়ে গন্যমান্য ব্যাক্তিগত বৈঠক করেন এ বিষয়ে পরবর্তীতে যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।