1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

গোয়ালন্দে অটোরিকশা চোরকে ধরে গণধোলাই, পুলিশে সোপর্দ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পঠিত
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে অটোরিকশা চুরি করে পালনোর সময় জনতার হাতে আটক হয় এক চোর। তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উপজেলার পৌর জামতলা এলাকায় বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
আটককৃত চোরের নাম বাবলু হাজরা (৪৮)। সে যশোর জেলার কোতোয়ালি থানার পৌর ৮ নম্বর ওয়ার্ড শংকরপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রাজবাড়ী সদর উপজেলার চন্দনী এলাকা হতে ৪ সদস্যের চোরের দল একটি অটোরিকশা চুরি করে ফরিদপুরের উদ্দেশে চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে দুপুর ১ টার দিকে গোয়ালন্দ পৌরসভার জামতলা নামক স্থানে এলে জনগণের হাতে আটক হয় অটোরিকশাটি।
এসময় দুইজন চোর মোটরসাইকেলে থাকাতে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অটোতে থাকা অপর দুই চোর ধরা পড়ে।
স্থানীয় জনগণ দুই চোরকে গণধোলাই দেয়া শুরু করলে গোয়ালন্দঘাট থানার এস আই সোহানুর রহমান সোহান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তিনি চোর বাবলুকে তার হেফাজতে নেন।
তবে অভিযোগ উঠেছে জনগণের হাতে আটক অপর চোরকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে নিজ দায়িত্বে নিয়ে যান গোয়ালন্দ পৌর যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু।
এদিকে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলু বলেন, আমি চোরকে নিয়ে আসিনি। স্হানীয় কয়েকজন ওই চোরকে ধরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে তার অফিসের সামনে নিয়ে এসেছিল। কিছু সময় পর রাজবাড়ী হতে অটোরিকশা মালিক ও তার লোকজন আসলে ধৃত ওই চোরকে আমরা তাদের হেফাজতে দিয়ে দেই। তারা ওই চোরকে রাজবাড়ী সদর থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বলে পরে জানতে পারি।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া অটোরিকশাটি মালিক এসে নিয়ে গেছে। ধৃত চোর বাবলু তাদের হেফাজতে রয়েছে। যুবদল নেতা একজনকে নিয়ে গেছে এমন বিষয় তার জানা নেই। এ ব‍্যাপারে সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD