1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কয়রা (খুলনা)প্রতিনিধি শিশু বয়সে বিয়ে নয় — শিক্ষা আমার অধিকার, বিয়ে নয় বই দাও, আমি যাবো বিদ্যালয়। এই প্রতিপাদ্য নিয়ে,কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ, আত্মহত্যা প্ররোচনা, ইভটিজিং, জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এই সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক।
তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। অশিক্ষা, দারিদ্র ,নিরাপত্তাহীনতা,ও সামাজিক নানা কারণে আইনের তোয়াক্কা না করিয়া বাল্যবিবাহ হয়ে আসছে। আমরা যদি সবাই সচেতন হই
তাহলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে।তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এতে আরও বক্তব্য রাখেন, সহকারি প্রধান শিক্ষক রনজিত কুমার বাইন, সহকারি শিক্ষক দেবদাস মন্ডল, আব্দুস সবুর, আঞ্জুমানারা খাতুন, শিক্ষার্থী রুহান বিনতে রউফ,আনিসা আক্তার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD