1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ :আহত-৩

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু জামালপুর প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ীতে হাল বাওয়া জমি থেকে মাটির ঢিল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটেছে।এতে অন্তত ৩জন আহত হয়েছে। এঘটনা ভাটারা ইউনিয়নের বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকায় ঘটেছে।গতকাল রোববার সকালে ভুক্তভোগী ও আহত সুরুজ শেখ সাংবাদিকদের কাছে অভিযোগ করে এসব তথ্য জানান।আহতরা হলেন- সুরুজ শেখ (৫৫) আশিক মাহমুদ (২২)ও এরশাদ মিয়া (৪০)। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়,উপজেলার ভাটারা ইউনিয়নের  বাউসি গজারিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজম মন্ডলের ছেলে আঃ মজিদের স্ত্রী বাড়ীর পাশে থাকা সুরুজ শেখের হাল বাওয়া জমি থেকে গত মঙ্গলবার বিকালে মাটির ঢিল নিয়ে যাচ্ছিল।এই দেখে সুরুজ শেখ ও তার স্ত্রী চামেলি বেগম নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে আঃ মজিদের স্ত্রী আফরোজা বেগম বাড়িতে গিয়ে বিষয়টি জানালে সঙ্ঘবদ্ধ ৮/১০জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ শেখের বাড়িতে গিয়ে অতর্কিত ভাবে হামলা করে ও মারধর করে।এতে রক্তাক্ত কাটা জখমে সুরুজসহ তিনজন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়ে দেয়।তাদের মধ্যে আশিকের হাতের কব্জিতে অনেক বেশি কেটে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।পরে এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে সরিষাবাড়ী থানায় আহত সুরুজ মিয়া বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় আসামি করে একটি মামলা দায়ের করেন।
আহত সুরুজ শেখ বলেন, আমার জন্মস্থান একই ইউনিয়নের ভেবলা গ্রামে।আমি দীর্ঘদিন পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ছিলাম।গত দুই বৎসর যাবৎ  বাউসি গজারিয়া মধ্যপাড়া গ্রামে জায়গা কিনে বাড়ি করি।বাড়ি করার পর থেকেই প্রতিবেশী আব্দুল মজিদ ও তার পরিবারের লোকজন বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। তাদের অত্যাচারের প্রতিবাদ করলেই তারা আমাদের উপরে হামলা ও মারধর করে।
এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গেলে আব্দুল মজিদের বৃদ্ধ মা বলেন, বাড়িতে কেউ নেই।কে কোথায় গেছে জানিনা।
এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন,ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD