1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গৃহপালিত হয়ে গেছে বন্যপ্রাণী শজারু

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২৮ বার পঠিত

মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের বাসিন্দা লিটন মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেল এমন চিত্র।

মানুষের ভালোবাসায় পোষ মেনেছে কুড়িয়ে পাওয়া বন্য শজারু। এলাকার লোকজনের সঙ্গেও দারুণ সখ্যতা হয়েছে তার। দিনরাত এলাকায় ও বাড়িতে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে প্রাণীটি।

প্রায় ১১ মাস আগে ঘাটাইল-সাগরদদিঘী আঞ্চলিক সড়কে কুড়িয়ে পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসার পর থেকে সজারুর ছানাটিকে পরম যত্নে লালনপালন করছেন লিটন। বর্তমানে প্রাণীটি ভালোবাসা পেয়ে অবিশ্বাস্যভাবে পোষ মেনে বসবাস করছে।
তিনি আরও বলেন, প্রায় ১১ মাস আগে রমজানের রাতে কুশারিয়া এলাকায় সড়কের পাশে একটি কলার বাগানে পড়ে ছিল শজারু ছানাটি। পরে আমি এটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। পরিবারের সদস্যরা মিলে পরিচর্যার মাধ্যমে অসুস্থ শিশু শজারুটিকে পরম যত্নে সুস্থ করে তোলার পর থেকে সে একজন সদস্য হিসেবে আনন্দে আমাদের সঙ্গে বসবাস করে আসছে। ঘরের ভেতর খড় দিয়ে থাকা ও ঘুমানোর জন্যে জায়গা তৈরি করে দিয়েছিলাম, কিন্তু শজারুটি সেখানে না ঘুমিয়ে ঘরের বাইরে একটা জায়গায় মাটির নিচে নিজেই সুরঙ্গ তৈরি করে সুন্দর বসবাস করছে।

লিটন বলেন, একেবারে অল্প বয়স থেকে শজারুটি আমার সংস্পর্শে থাকার সুযোগে সেও যেমন পোষ মেনেছে, ঠিক তেমনই ওর প্রতি এতো দিনে একটা মায়া তৈরি হয়েছে। রোজ দুপুরে গর্ত থেকে বের হয়ে আমার হাতে খেয়ে গর্তে চলে যায়, আবার বিকেলে বের হয়ে সে বাড়ির ঘরে বা আশেপাশের দোকানপাটেও নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। গভীর রাত পর্যন্ত সে আশেপাশে খেলাধুলা ছোটাছুটি করে খাবার খায়।

কুশারিয়া গ্রামের সাগর আহমেদ বলেন, বন্যপ্রাণী শজারু পোষ মানার বিষয়টি আশ্চর্যজনক। এরা সাধারণত পাহাড়ের গর্তে থাকে। লিটনের পরিবারে প্রাণীটি প্রাকৃতিক উপায়ে পোষ মানার বিষয়টি আমাকে চরম মুগ্ধ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD