1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

দুর্দিনের কর্মীদের মূল্যায়ন বাড়ানোর অনুরোধ জানিয়ে ছাত্রনেতা সোহাগের ফেসবুক পোস্ট ভাইরাল

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

তৃণমূলের দুর্দিনের কর্মীদের মূল্যায়ন বাড়ানোর অনুরোধ জানিয়ে মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি এস এম সোহাগের করা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।
৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জেলা ছাত্রদল নেতা সোহাগ জানান, ৫ই আগস্ট ২০২৪ এর আগে বিএনপি’র ডাকা সরকারপতন আন্দোলনের সাথে যুক্ত হওয়া তৃণমূলের প্রতিটা নেতাকর্মীর মূল্যায়ন বাড়িয়ে তাদেরকে সামনে রেখে আওয়ামী লীগের সমর্থিত লোকজনকে বিএনপিতে প্রবেশ করিয়ে হাইব্রিড নেতা বানিয়ে প্রকৃত ত্যাগীদেরকে অমূল্যায় না করার অনুরোধ জানিয়ে করা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

শনিবার তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্টে দেখা যায়, এস এম সোহাগ মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খানের বরাবর একটি আবেদন জানিয়েছেন।

বিনয়ের সাথে করা সোহাগের পোস্টটি হুবহু তুলে ধরা হলো
‘শ্রদ্ধেয় আলী আহমেদ চাচা ও শ্রদ্ধেয় ভাই মনোয়ার হোসেন খানসহ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দ্বয়ের নিকট আকুল আবেদন আপনারা যদি দলের দুসময়ের কর্মিদের ভালো চান, দলের কঠিন সময়ে আবার যদি তাদের রাজপথে পেতে চান তাহলে সিনিয়র কিছু নেতার পাশে দালালদের যে দৌরাত্ম্য বেড়ে গেছে যারা বিএনপির দুর্দিনে আওয়ালীগের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে রাজনীতিতে যুক্ত ছিলো এগুলো দমন করতে না পারলে ভবিষ্যতে রাজপথে কোন কর্মী খুজে পাবেন না।
তাই অনুরোধ রাখবো আপনাদের দুরদর্শি নেতৃত্বের গুনাবলিতে হাজারো কর্মী যেন দলের জন্য নিবেদিতো প্রাণ হয়ে থাকতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD