1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
সদরপুরে অটোরিক্সা-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
শিমুল তালুকদার, সদরপুর ঃ ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে মোটরসাইকেল সংঘর্ষে মুস্তাফিজুর আহম্মেদ ওরফে আসিফ খাঁন (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সদরপুর-কৃষ্ণপুর সড়কের মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আসিফ খাঁন সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবি গ্রামের ওয়াদুদ খাঁনের ছেলে। তিনি সদরপুর সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
নিহতের সহপাঠী বায়েজিদ হাসান জানান, আসিফ মোটরসাইকেলে বাড়ি থেকে কলেজে যাচ্ছিল। সদরপুর ইউনিয়নের সদরপুর ফিলিং স্টেশনের পর মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি অটো রিক্সার সাথে ধাক্কা লাগলে আসিফ সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ফরিদপুর নেওয়ার পথেই মারা যান আসিফ খাঁন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মোতালেব খোকন জানান, প্রাথমিকভাবে বেপোরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD