1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

গোয়ালন্দ দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক নারী নিখোঁজ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পঠিত
গোয়ালন্দ দৌলতদিয়ায় ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে অজ্ঞাত এক নারী নিখোঁজ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বারখ‍্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতিদয়া ঘাটগামী ‘বাইগার’ নামক কেটাইপ (মাঝারী) ফেরি থেকে অজ্ঞাত এক নারী যাত্রী পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ওই নারী যাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি। তবে তার কোন পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পাটুরিয়া থেকে ছেড়ে আসা বাইগার ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের তত্বাবধায়ক সাইদুল ইসলাম মুঠোফোনে জানান, সোমবার সকাল সোয়া দশটার দিকে পাটুরিয়া ঘাট থেকে তাদের ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। ফেরিটি মাঝ নদীতে পৌঁছার পর ফেরির অগ্রভাগে বাম পাশের পকেটের কাছে অপেক্ষমান বোরকা পড়া এক নারী আকষ্মিকভাবে পদ্মা নদীতে লাফ দেয়। তার পড়নে বোরকা পড়া ও মাথায় সাদা রঙের স্কাপ পরিহিত ছিল। তার আনুমানক বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তাৎক্ষনিকভাবে তার নিজের লালন পরিবহনে খোঁজ নিয়ে দেখেন ওই পরিবহনের যাত্রী না। অন্য কোন পরিবহনের যাত্রী বা কিভাবে ফেরিতে উঠেছে তা তিনি বলতে পারেন না। ফেরিটি পৌনে এগারটার দিকে দৌলতদিয়া ঘাটে ভিড়লেও ততক্ষণে পদ্মা নদীতে লাফ দেওয়া ওই নারীর সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানায়, এ ধরনের সংবাদ পেয়েছি। আমাদের লোকজন খোঁজ খবর নিচ্ছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর কোন সন্ধান পায়নি।
এ বিষয়ে দৌলতদিয়া নৌপুলিশ জানায়, এ ধরনের খবর শুনে আমাদের নৌ পুলিশের সদস্যরা দৌলতদিয়া থেকে পদ্মা নদীতে খোঁজ খবর নিচ্ছে। এখন পর্যম্ত নিখোঁজ নারীর কোন সন্ধান পাওয়া যায়নি। পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD