1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

জমিসংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

জমিসংক্রান্ত বিরোধে প্রবাসী নিহত

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল গফুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আতাসন গ্রামের সাবেক মেম্বার মরহুম আহমদ আলীর বড় ছেলে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে এই সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর সৌদি আরব প্রবাসী ছিলেন। দেড় মাস আগে দেশে এসেছেন, কিছু দিন পর ছুটি শেষে সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের দিলু মিয়া ও আব্দুল গফুরদের মধ্যে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। একই জেরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসহ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আব্দুল গফুর মারাত্মক আহত হন। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD