1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

মুক্তি সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

মুক্তি সংগ্রামের সকল শহীদের স্মৃতির প্রতি ভোলায় শ্রদ্ধা নিবেদন করলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন

জেলা প্রতিনিধি, ভোলা ঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে “বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার উদ্যোগে মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ ২৪’র গণ-অভ্যুত্থান ভোলার বীর সন্তান শহীদ- জুলফিকার আহম্মেদ শাকিল’সহ সকল বীর শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। অদ্য ১০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১ টায় ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোলা জেলা শাখার মুক্তি সংগ্রামের সকল শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।”

এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক মেহেদী হাসান মাহি, তানজিল হোসেন, কাউছার স্বাধীন, হাবিবুর রহমান মোল্লা প্রমূখ।

এসময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকরা সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ‘আমাদের তরুণ সমাজ দীর্ঘদিন একটি বৈষম্যহীন রাষ্ট্র কায়েমে সংগ্রাম করে যাচ্ছে। সম্প্রতি গণঅভ্যুত্থানে আমাদের সহযোদ্ধারা আমাদের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছে। আমরা এখন বিভেদের রাজনীতি পরিহার করে ঐক্যর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যই বৈষম্যহীন রাষ্ট্র কায়েমের প্রথম শর্ত।

ছাত্র-শ্রমিক-জনতার ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিকাশই হোক আমাদের আগামীর লক্ষ্য।’ জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্খায় বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং শিক্ষা, সাংস্কৃতি ও মানবিকতার বিনির্মানে সবাই ঐক্যবদ্ধ হোন।

মুক্তি সংগ্রামে সকল শহীদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশের সকল সাবেক, বর্তমান সদস্য, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার সংগঠকবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD