1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়ে ঝগড়া থামাতে গিয়ে একজন খুন, আহত ৪।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

নালিতাবাড়ীতে সুদের টাকা আদায়ে ঝগড়া থামাতে গিয়ে একজন খুন, আহত ৪

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে সুদে ঋণ দেওয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া ফেরাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী খুন হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও চারজন।

৭ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে এবং রাত ১২টার সময় হাসপাতালে নেয়ার পথে দেলোয়ার হোসেন মারা যায়।

নিহত দেলোয়ার হোসেন নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর এলাকার তুরাব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নালিতাবাড়ী পৌরসভার দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশা চালক তারা মিয়া চড়াসুদে টাকা ধার নেয়। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ার হোসেনের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউল এর সাথে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার হোসেন তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ার হোসেনসহ পাঁচজন আহত হয়। আহতদের প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ার হোসেন মৃত্যু হয়। অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এরমধ্যে আরো একজনের অবস্থা সঙ্কটাপন্ন।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি। তবে এঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD