1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

রায়পুরে দেড়’শ বছরের পুরনো কাচারী ঘর জবর দখলের অভিযোগ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ বার পঠিত
রায়পুরে দেড়’শ বছরের পুরনো কাচারী ঘর জবর দখলের অভিযোগ
মোঃ লিটন হোসেন  লক্ষ্মীপুর প্রতিনিধি :
রায়পুরে (লক্ষ্মীপুর) প্রায় দেড়’শ বছরের পুরনো একটি বাড়ির কাচারী ঘর জবর দখলের অভিযোগ উঠেছে হাবিবুল্লাহ সোহেল (৩৫) নামক এক আওয়ামী ওলামা লীগ নেতার বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলাধীন ৫নং ইউপির ৩নং ওয়ার্ডস্থ মজুমদার বাড়িতে। উল্লেখিত বাড়ির লোক জনের অভিযোগের ভিত্তিতে  সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখাযায়, একই বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিবুল্লাহ সোহেল উক্ত বাড়ির এজমালী সম্পত্তির উপর নির্মিত প্রায় দেড়’শ বছরের পুরনো একটি পরিত্যাক্ত কাচারী ঘর দখলের উদ্দেশ্যে (কাচারি) ঘরের ভিতর দিয়েই আরসিসি পিলার উঠিয়ে তার ব্যাক্তিগত সম্পত্তি বলে দাবি করছেন, কিন্ত বাড়ির লোকজন এতে বাধাগ্রস্থ করলে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে বাড়ির লোকদেরকে নানান রকম ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে জানান উল্লেখিত বাড়ির অন্য লোকজন। অভিযোগকারী মোঃ নুর হোসেন,সফিউল্লাহ,ছৈয়দ আহাম্মদ মজুমদার ও দেলোয়ার হোসেন দেলু গং জানান তারা তাদের পূর্ব পুরুষদের ব্যাবহারকারী এবং বাড়ির এজমালী সম্পত্তির উপর নির্মিত এই কাচারী ঘরটি বংশানুক্রমে ব্যাবহার করে আসছেন, কিন্ত অভিযুক্ত সোহেল তার ব্যাক্তিগত প্রভাব খাটিয়ে হামলা-মামলার ভয়-ভীতি প্রদর্শন করে উক্ত কাচারী ঘর তাদের নিজ সম্পত্তি বলে দাবি করছেন। বাড়ির লোকজন বলেন তৎকালীন আওয়ামী সরকারের আমলে সোহেল নিজেকে আওয়ামী ওলামা লীগের নেতা বলে নিজের পরিচয় তুলে ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযুক্ত সোহেলের মা’ শাহানা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের ব্যাক্তিগত ৬২শতাংশ জমির উপর কাচারী ঘরটি নির্মিত,এই কাচারী ঘরের সম্পত্তি আমাদের ব্যাক্তিগত। অভিযুক্ত সোহেল বলেন ৬২ শতক জমির মধ্যে আমাদের এখনও ১৪/১৫ ডিসিম সম্পত্তি শর্ট আছে, এই জায়গাটি আমাদের, এবং থানায় আমি অভিযোগ দিলে তাদের তত্বাবধানে জায়গাটি আমাদেরকে বুঝিয়ে দেন। ওলামা লীগ নেতা বলে প্রচার করা কথাটিও সত্য নয় বলে তিনি জানান।
পরস্পর বিরোধী বক্তব্যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন পাড়া প্রতিবেশীগণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD