1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর হামলা-ভাংচুর: আহত ১৭।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর হামলা-ভাংচুর: আহত ১৭

মোঃ জাহিদুর রহিম মোল্লা,সিনিয়র রিপোর্টার
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর হামলা ও পাল্টা হামলায় উভয়পক্ষের ১৭ জন আহত হয়েছে। এ সময় অলংকারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জানালা-দরজা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহতরা হলেন, অলংকারপুর গ্রামের মিনার শেখ (২৮), ফারুক সিকদার (৩৫), হারুন সিকদার (৩৪), তুহিন বিশ^াস (৩৮) গুরুতর আহত হন। তাদেরকে রাতেই বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। বাঁকীদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি নামযজ্ঞ অনুষ্ঠানের মেলায় নাগোড়দোলায় উঠাকে কেন্দ্র করে অংকারপুর গ্রামের কয়েকজন স্কুল ছাত্রের সাথে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের ছাত্রদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে গাড়াকোলা গ্রামের হারুনের নেতৃত্বে ২৫-৩০ জন দুর্বৃত্ত রামদা, হাতুরী, রড,হকিষ্টিক নিয়ে অলংকারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এসে চা-মুদি দোকানে বসে থাকা অলংকারপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের ছাত্রদের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু’ পক্ষের ১৭ জন আহত হয়েছে। হামলাকারীরা স্কুলের দরজা, জানালার কাঁচ, বৈদ্যুতিক বাতি ভাঙচুর করে।
গত রবিবার রাতেই আহত মিনার শেখের পিতা আইয়ুব আলী শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, রাতেই থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD