1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দৌলতদিয়ায় দুইটি বসতবাড়ীসহ গবাদি পশু পুড়ে ছাই। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত
দৌলতদিয়ায় দুইটি বসতবাড়ীসহ গবাদি পশু পুড়ে ছাই
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকার শাহাদৎ মেম্বার পাড়ায় দুটি বসত বাড়ী ও একটি গবাদি পশু  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আরও দুটি পশু মারাত্মকভাবে পুড়ে গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার সময় দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে। এতে শহিদের বাড়ীর পাশাপাশি রেজাউল নামে আরেকজনের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আরও বলেন, এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা ৩টি গরু আগুনে পুড়ে যায়। এতে একটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। অন‍্য দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত রয়েছে। পরিবারের সকলের ডাক চিৎকার ও চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়। এসময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তার আগেই দুটি পরিবারের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ধারণা করছেন দুটি পরিবারের ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, প্রাথমিক তথ‍্য অনুযায়ী ধারণা করা হচ্ছে দুটি পরিবারের প্রায় ১৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD