1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ মাসউদ রহমান সৌরভ রুয়েট প্রতিনিধি , রাজশাহী:

 

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ৪.০ সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রুয়েটের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, মেকাট্রনিক্স ও মেকানিক্যালের মতো গুরুত্বপূর্ণ বিভাগের আধুনিক ইন্ডাস্ট্রিয়াল হার্ডওয়্যার, সফটওয়্যার, ল্যাব মেশিনারিজ ও সিমুলেটরের বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। এ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনকস বিডির প্রকৌশল বিভাগের পরিচালক নাসিক এম. আক্কাস।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান ও সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD