1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পত্নীতলায় ছাত্রীকে ইভটিজিং করায় জেল। রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

১৪ কোটি টাকা আত্মসাতকারী এনজিও মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন।

রাজশাহী ব্যুরো ঃ চাঁপাইনবাবগঞ্জে নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নামের একটি ভুয়া এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকের প্রায় ১৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় মালিকের শাস্তি ও জামানত ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহক ও এনজিও কর্মীরা বলেন, ২০১০ সাল থেকে শুধুমাত্র সমাজসেবার লাইসেন্স নিয়ে ভুয়া এনজিও খুলে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন নিবিড় মানবিক উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মালিক মতিউর রহমান। এমনকি অতিরিক্ত মুনাফা দেয়ার নামে ১০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা জামানত সংগ্রহ করেন।

তারা আরও বলেন, গ্রাহকের ১৪ কোটি টাকা নিয়ে গত ২ মাস ধরে আত্নগোপনে ছিলেন। পরে হটাৎ করেই গত মঙ্গলবার অফিসে আসলে মালিক মতিউর রহমানকে আটক করে পুলিশে দেয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিবিড় মানবিক উন্নয়ন সংস্থার ম্যানেজার তাহমিনা খাতুন রুমা, মাঠকর্মী জেসমিন নাহার, দিলারা খাতুন, সিমা খাতুন, গ্রাহক হালিমা খাতুন, হাসনারা বেগম, পারভীন খাতুন, সোহেল রানা, তাজকরা খাতুনসহ অন্যান্যরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD