1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রুয়েটে ‘মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম, ল্যাবরেটরি ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি সলিউশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন। গোদাগাড়ীতে এনসিপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সোচ্চার নেতাকর্মীরা বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গোয়ালন্দে বাস চাপায় আহত ৫ জন, নিহত-১ জন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
গোয়ালন্দে বাস চাপায় আহত ৫ জন, নিহত-১ জন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের চাপায় ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।
এ ঘটনায় ভ্যানে থাকা ৬ জনের মধ্যে ১ জন নিহত, বাকি ৫ জনের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে এবং ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রেফার করেন।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ায় দ্রুত তারা এসে দেখতে পান ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে, তার পাশেই ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যান।
এবিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করার কথা চলছে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD