1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ গেল সেলিমের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

গভীর নলকূপের গর্তে পড়ে প্রাণ গেল সেলিমের।

রাজশাহী ব্যুরো ঃ বাড়ির পাশের মাঠে সম্প্রতি একটি গভীর নলকূপের রিবোরিং করা হয়েছে। কাজ শেষে বেশকিছু বালু সেখানে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। সেই বালু বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার সময় সেলিম রেজা (২৮) নামের এক যুবক আগের পরিত্যক্ত কূপের গভীর গর্তে পড়ে যায়।

এমন সংবাদে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল খননযন্ত্রের সাহায্যে সাড়ে চার ঘন্টা পর গভীর ওই কূপ থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করে। এ সময় নিয়ামতপুর থানা পুলিশ ও শতশত উৎসুক জনতা সেখানে উপস্থিত ছিলেন।

নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। আজ রোববার সকাল ৮টার দিকে হাটোইর গ্রামের পাশে চকদেউলিয়া মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় হাটোইর গ্রামের বাসিন্দা আসলাম হোসেন বলেন, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিল। সেটি অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই রিবোরিং করা হয়। পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।

আসলাম হোসেন আরও বলেন, নতুন কূপটি খননের পর সেখানে কিছু বালু পড়ে ছিল। ব্যক্তিগত প্রয়োজনে রোববার সকালে ওইসব বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানবশত পরিত্যক্ত কূপে পড়ে যায়।

নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন বলেন, সংবাদ পেয়ে এস্কেভেটরের সাহায্যে অন্তত ৫০ ফিট গভীর গর্ত থেকে সেলিম রেজার লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি নিয়ামতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিয়ামতপুর থানার পরিদর্শক তদন্ত বাবুল চন্দ্র বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিগত সেলিম রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD