1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

আমতলীতে ১৪টি চোরাই গরু উদ্ধার, পুলিশ সুপারের সংবাদ সম্মেলন; এক গরু চোর গ্রেপ্তার!

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য লিটন ঢালীকে (৩৭) চারটি গরুসহ গ্রেপ্তার করে। তার দেয়া তথ্য মতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করেছে।

সোমবার (২ ডিসেম্বর) বরগুনার পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল আমতলী থানায় প্রেস ব্রিফিং করে ওই তথ্য নিশ্চিত করেছেন।

ভূক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ বেশ কিছুদিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ ভূক্তভোগী এলাকাবাসী। শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে সদর ইউনিয়নের দক্ষিণ আমতলী গ্রামের লুৎফর রহমান হাওলাদারের বসতবাড়ীর গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়। ওই ঘটনায় পরের দিন রবিবার তিনি আমতলী থানায় একটি গরু চুরির মামলা দায়ের করেন। বরগুনা পুলিশ সুপার চুরি বন্ধে চোর চক্রকে গ্রেপ্তারের জন্য আমতলী থানা পুলিশকে নির্দেশে প্রদান করেন। ওইদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা এলাকা থেকে চারটি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য, পাশর্^বর্তী পটুয়াখালী সদর উপজেলার নন্দিপাড়া বোতলবুনিয়ার গ্রামের সামসু ঢালীর পুত্র ও একাধিক চুরি মামলার আসামী লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যমতে আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরো ১০টি চোরাই গরু উদ্ধার করে তা জব্দ করে আমতলী থানায় নিয়ে আসে।

আজ সোমবার দুপুরে পুলিশ উদ্ধারকৃত ওই ১৪টি চোরাই গরুসহ গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীকে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত চোর লিটন ঢালীর বিরুদ্ধে ঢাকার কোতয়ালী ও আমতলী থানায় ৩টি চুরির মামলা রয়েছে।

পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের সক্রিয় কাজের ফলেই ওই চোরাই গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, চোর চক্রের মুল হোতাকেও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপার (আমতলী- তালতলী সার্কেল) মোঃ রুহুল আমিন, বরগুনা ডিবির ওসি মোঃ বশিরুল ইসলাম প্রমুখ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, চুরি-ডাকাতি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকসহ সকল অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD