1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

শেরপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য নিহত।

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে চাচাত ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) নিহত হয়েছেন। আজ সোমবার ২ ডিসেম্বর সকাল ১০ টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটেছে।
নিহত ওয়াসিম আকরাম শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত একজন সদস্য।
স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। গত ছয়মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিন আগে সে ছুটিতে আসে।

দুইদিন শ্বশুর বাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যায়। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পিছন থেকে কোপ দেয়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আহসান উল মতিন সৈকত, ওয়াসিম আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ওনার ডেডবডি পেয়েছি, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘারে কোপের চিহ্ন পাওয়া গেছে। আমরা শুনেছি জমি নিয়ে বিরোধে তাকে মারা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD