
দিনাজপুর জেলা বিএনপি নেত্রী হাসনাহেনা হীরার নেতৃত্বে শেখপুরা ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ,,
দিনাজপুর প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় দিনাজপুর জেলা বিএনপির জনপ্রিয় সাংগঠনিক সম্পাদক জনাবা হাসনাহেনা হীরার নেতৃত্বে দিনাজপুর সদর উপজেলা আওতাধীন ৪ নং শেখপুরা ইউনিয়নের জনসাধারণের কাছে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করা হয়।
আজ ৩০ নভেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় সময় রাজারামপুর বাজারে জন সাধারণের কাছে ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করা হয় এবং কৃষাণ বাজারে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণে জনাবা হাসনাহেনা হীরা নেতৃত্বে উপস্থিত ছিলেন ৪ নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সম্নানিত সভাপতি মোঃ আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর ইসলাম ও ওয়ার্ড বিএনপি মোঃ সফি, জুয়েল,হেলাল সহ অনেকে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন সংগ্রামী সহযোদ্ধাগণ গোলাম রাব্বানী,সবুজ, বাবুল, সাঈদ,সেলিম,সুলতান,হারুন, লাকী,জাহাঙ্গীর সহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ ।