1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মামুর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রাকিব নিহত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৪ বার পঠিত

লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রাকিব নিহত

নুরুল কবির চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চট্রগ্ৰাম
চট্টগ্রামের লোহাগাড়া  উপজেলার পদুয়ার নয়াপাড়া  এলাকায় সুইস পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় রাকিব  উদ্দিন (২১)নামের এক মোটর সাইকেল ১আরোহীর  মৃত্যু হয়েছে এবং আরিফ (২৩) নামের  ১আরোহী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

২৮নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের  নয়া পাড়া এলাকায় সুইস পার্কের সামনে  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত  মো. রাকিব (২১)হচ্ছে সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ড এর হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। এবং আহত আরিফ (২২) হচ্ছে একই এলাকার জামাল হোসেনের ছেলে

এব্যাপারে লোহাগড়া উপজেলার পদুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক  ডা. রায়হান উদ্দিন জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং  মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রাকিব হাসপাতাল নিয়ে আসার পূর্বে ঘটনাস্থলে মারা যান। আহত আরিফ তার কোমরে প্রচন্ড আঘাত পেয়েছেন। তাই তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।

এব্যাপারে খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মাসুদ আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় বলে জানা যায়।

এব্যাপারে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পাওয়ার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD