1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

জামালপুরের সরিষাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার সম্পদ পুড়ে ছাই। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত
ভয়াবহ অগ্নিকাণ্ড: কোটি টাকার সম্পদ পুড়ে ছাই

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিস থেকে আগুনের উৎপত্তি হয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর মার্কেটসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।গতকাল বুধবার দুপুর ২টার দিকে সরিষাবাড়ী পৌরসভার (তালুকদারবাড়ি) রেলক্রসিং সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্যমতে, আগুনে পৌরসভার সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন এর মালিকানাধীন টিনশেড মার্কেট, রড-সিমেন্টের ও মুদির দোকান,পাট ও ভুট্টার গুদাম,এবং মিজানুর রহমান পারভেজের ফার্মেসি,খুশূ মিয়ার মনোহারী দোকান,মিজু মিয়ার মনোহারী দোকান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।এছাড়াও আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ ঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD