1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত সালিশিসহ ৪। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বালাগঞ্জে দু’পক্ষের সংঘর্ষ, আহত সালিশিসহ ৪

বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জে একটি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সালিশিসহ ৪ জন আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জামালপুর গ্রামে।জানা যায়, বুধবার ( ২০ নভেম্বর) সকালে স্থানীয় গ্রামের তখলিছ আলীর ছেলে ঠাকুর ধন (৫৫)একটি জলাশয়ে পানি সেচ করে মাছ ধরার শেষ পর্যায় একই গ্রামের লেচু মিয়া সেচ কারী ঠাকুর ধনের অনুমতি না নিয়ে মাছ ধরা শুরু করলে এ নিয়ে দুই জনের মধ্যে তর্ক বির্তকের সৃষ্টি হলে উপস্থিত গ্রামের সফিকুর রহমান আপোষ নিষ্পত্তি করেন।ঘন্টা খানেক পর লেচু মিয়া ও তার ভাই দিলু মিয়া সহ ৮/১০ ব্যক্তি দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে ঠাকুর ধনের উপর হামলা করেন হামলায় ঠাকুর ধনের মাথায় ও হাতে রক্তাক্ত জখম হয়।
ঠাকুর ধনকে রক্ষায় এগিয়ে আসলে সালিশি ব্যক্তি জমির আলী, খালন মিয়া, আমীর আলী আহত হন।আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এ ব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় আহত ঠাকুর ধনের স্ত্রী সেজনা বেগম বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তদন্ত সাপেক্ষে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD