1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক টিপুর উপর দুর্বৃত্তদের হামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক টিপুর উপর দুর্বৃত্তদের হামলা

মনোহরদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোহরদী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর” উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার সাংগঠনিক কাজে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের নেতা-কর্মীদের বাড়ি ভাংচুর ও লুটপাট কৃত ব্যবসা প্রতিষ্ঠান দেখতে গেলে, একদল উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করেছে  সাম্মির রহমান টিপুকে।
পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয় সাবেক এই ছাত্রদলের সাধারণ সম্পাদক কে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে তীব্র নিন্দার ঝড়।উপজেলা বিএনপি’র শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বলেন, সাম্মির রহমান টিপু বিএনপি’র দুর্দিনে কারা নির্যাতিত একজন ত্যাগী ছাত্রনেতা,ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে মনোহরদী উপজেলা ছাত্রদলকে, বিগত ১৬ বছর যাবত আওয়ামীলীগ সরকারের মামলা হামলা নিপীড়নের মধ্য দিয়েও দলকে সাংগঠনিক ভাবে আগলে রেখেছেন। বিভিন্ন সময় মামলা হামলা এবং হয়রানির শিকার হয়েছেন।ছাত্রনেতা সাম্মির রহমান টিপুর পিতা “আব্দুল খালেক মিয়া” মনোহরদী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক  ও মনোহরদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।  ছিলেন মনোহরদী উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক।২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন মনোহরদী পৌরসভার সফল মেয়র। টিপুর পারিবারিক সুনাম ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দুষ্কৃতিকারীরা তার উপরে অতর্কিত হামলা চালায়, আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।যে পরিবারটি আওয়ামী লীগ সরকারের বিগত বছরগুলোতে নির্যাতিত ছিল,বিএনপি’র দুঃসময়ে উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছে।গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রাজপথে সরব ভূমিকা পালন করেছিলেন, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক এই সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD