1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইকে হত্যা যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

নড়াইলে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাইকে হত্যা যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে দুই ভাইকে হত্যা, যুবদল সভাপতিসহ ২৯ জন কারাগারে। নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) হত্যা মামলায় লোহাগড়া উপজেলা যুবদল সভাপতিসহ ২৯ আসামির জামিন না-মঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

জানা যায়, রোববার (১৭ নভেম্বর) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক হেলাল উদ্দিন জামিন নামুঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন বিকেলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন-লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খাঁন মাহমুদ আলম, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির ওরখ লিন্টু শেখ, ইকবাল শেখ, কালাম শেখ, দেলবার খান, জহির খান, তহিদুল খান, আবির খান, হিরন মৃধা, হাসান মৃধা, মশিয়ার মৃধা, বাচ্চু শেখ, জিল্লুর রহমান, ঝন্টু শেখ, বুলি শেখ, তানভির মৃধা, আদর মল্লিক, শাহাজান মল্লিক, হিদা শেখ, বরকত শেখ, হালিম খান, সৈকত সরদার, লুলু শেখ, আজাদ শেখ, সোহেল মৃধা, মাসুম শেখ, মামুন মৃধা এবং শেখ ফারুক মৃধা।
উল্লেখ্য, চলতি বছরের (১১ সেপ্টেম্বর) আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন। ঘটনার তিনদিন পরে ১৪ সেপ্টেম্বর নিহতদের বড় ভাই মল্লিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ শেখ উপজেলা যুবদলের আহ্বায়কসহ ৩৬ জনকে অভিযুক্ত করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD