1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নেত্রকোনায় কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা দুর্গাপুরে কৃষক রফিকুল ইসলাম ওরফে রহিত মিয়ার হত্যা মামলার রায়ে ৮জনকে যাবজ্জীবন দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেন বিচারক।রবিবার (১৭ নভেম্বর) আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দুর্গাপুর উপজেলার নন্দেরছটি গ্রামের ইসমাইল হোসেন, কাজল মিয়া, মজিবুর রহমান, আশ্রব আলী, ছামেদুল, শাজাহান আলী, নজরুল ও নুরুল আমিন।জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থীর সমর্থন করা নিয়ে পরাজিত প্রতিপক্ষ তোতা মেম্বারের সমর্থকদের সাথে বিরোধ দেখা দেয় । এরই জেরে ২০১২ সালের ২৫ জানুয়ারি জমিতে সেচ দিতে গেলে রফিককে হত্যা করার পর বস্তায় ভরে ফেলে রাখেন মামলার আসামিরা।  পরবর্তীতে বস্তাবন্দী অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। ২০১২ সালের ২৬ জানুয়ারি দুর্গাপুর থানায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে নিহত রফিকুলের বাবা আ. মোতালেব মামলা দায়ের করেন।তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিলের পর ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। প্রায় একযুগ পরে এ হত্যা মামলায় জড়িতদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় প্রদান করেন।মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন অ্যাড. আবুল হোসেন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. জাহিদুল ইসলাম সৈকত।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD