1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

টাঙ্গাইল ধলাপাড়ায় হত্যাকান্ড জড়িতদের ফাঁসি দাবী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

টাঙ্গাইল ধলাপাড়ায় হত্যাকান্ড জড়িতদের ফাঁসি দাবী

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

১৫ নভেম্বর শুক্রবার টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধে আল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার দুপুরে ধলাপাড়া ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার আল আমিনের লাশ নিয়ে খুনিদের ফাঁসি দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা।

নিহত আল আমিন কোনাবাড়ী গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা চিকিৎসা নিচ্ছেন ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।

স্থানীয়রা জানান, কোনাবাড়ী গ্রামের মো. রিপন ও আল মুনছুরদের সঙ্গে আল আমিনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ। তারা সম্পর্কে চাচাতো ভাই। মুনছুর ধলাপাড়া ইউনিয়ন যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। আর আল আমিনের পরিবার বিএনপিপন্থি। একাধিকবার ওই জমি নিয়ে সালিশ করা হয়।
সালিশের রায় যায় আল আমিনের পরিবারের পক্ষে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সেই রায় প্রত্যাখ্যান করেন মুনছুররা। এর আগে এই জমি নিয়ে আদালতে একটি মামলা হয়। সেই মামলায় আদালত রায় দেন আল আমিনদের পক্ষে। সেই রায়ও প্রত্যাখ্যান করে জমি দখলে রাখেন মুনছুররা।

এদিকে শুক্রবার পারিবারিকভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন তারা। কিন্তু সেই রায়ও মেনে না নিয়ে পরিকল্পিতভাবে আল আমিনদের ওপর হামলা করেন তারা।
স্থানীয় মান্নান মিয়া জানান, আগেই বাড়ির পাশে নারিকেল গাছের গোড়ায় মরিচের গুঁড়া ও অস্ত্র রেখে দেন মুনছুররা। পারিবারিক রায় মেনে না নিয়ে প্রথমে চোখে-মুখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। পরে কুপিয়ে জখম করে। এতে আল আমিনের ভুঁড়ি বের হয়ে যায়। আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তদের আটক করে। পরে পুলিশ গিয়ে দ্রুত তাদের থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD