1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় তানভীর মিয়া (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তানভীর বিনোদপুর গ্রামের বাবু সিকদারের ছেলে এবং রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে তানভীর মিয়াকে কুপিয়ে মারাত্নক আহত করা হয়।

স্থানীয়রা কালবেলাকে জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে জেলা শহরের বিনোদপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন চৌরাস্তায় তানভীরের পেটে কুপিয়ে মারাত্নক আহত করা হয়। এতে তার পেটের আংশিক নাড়ী বের হয়ে আসে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে মেডিকেলে নেবার পথেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ কালবেলাকে জানান, রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় রাজবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মিয়াকে এলোপাথাড়িভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। যারা নির্মমভাবে তানভীরকে হত্যা করেছে তাদের সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান কালবেলাকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব দৈনিক নয় কন্ঠকে জানান, রাত ১০ টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গিয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত । এ ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলার যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

তিনি আরও জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং দলীয় কোন সংঘাতের বিষয় জানা যায়নি। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ঘটনাস্থলে আছেন। অফিসিয়ালি কিছু বলতে পারছি না। ডেথ সার্টিফিকেট পাইনি এখনো। তবে ভিকটিমের কাছের লোকজন বলছে সে মারা গেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD