1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সদরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

সদরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

ফরিদপুরের সদরপুরে পুকুরের পানিতে ডুবে তায়েরা আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত তায়েবা একই গ্রামের মো. শাখাওয়াত খানের কন্যা। তিন বোন এক ভাইয়ের মধ্যে তায়েরা আক্তার পরিবারের চতুর্থ সন্তান।

এলাকাবাসী জানায়, সকালে সবার অগচরে তায়েবা বাড়ির উঠান থেকে হাটতে হাটতে পুকুরে পড়ে ডুবে যায়। পরে শিশুটির মাসহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তায়েবার মরদেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিলভিয়া জাহান শিশু তায়েবাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঢেউখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, শিশুটি সকালে ওর দাদির কাছ থেকে খাবার খেয়ে খেলার ছলে হাটতে হাটতে পুকুরে ডুবে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা গিয়েছে বলে ডাক্তার জানিয়েছে। ঘটনার পর থেকে শিশুটিকে এক নজর দেখার জন্য এলাকাবাসীরা বাড়িতে ভীড় করছেন, জানাজা বাদ আছর অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD