1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

গোয়ালন্দে শিয়ালের কামড়ে আহত-৯, আতঙ্কিত এলাকাবাসী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
গোয়ালন্দে শিয়ালের কামড়ে আহত-৯, আতঙ্কিত এলাকাবাসী
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে হঠাৎ শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (০৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌর শহরের ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ এলাকাবাসী পৌর শহরের ১ নং ওয়ার্ডের মাষ্টার পাড়ায় একজনকে কামড়ানোর সময় লাঠিসোটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরেও ফেলেছেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন, দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২), মাষ্টার পাড়ার নমিতা রানী (৪৫), চপলা রানী (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)।
আহত সকলেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ীতে ফিরে গেছেন।
আহত রতন কুমার রায় জানান, সন্ধ্যার দিকে ধান মাথায় করে বস্তা নিয়ে বাড়ি ফিরছিলাম, তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল তার ওপর হামলা করে। তিনি শিয়ালকে প্রতিহত করে রক্ষা পান। পরে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা করে। সে প্রাথমিক চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে আসি।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও মাঝে মধ্যেই  আক্রমণ করছে। যেকোনো সময় শিয়ালের আক্রমণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা আরও বলেন, শেয়ালের কামড়ের ভ‍্যাকসিন উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে থাকাটা জরুরি। তাই স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার জন্য তারা আবেদন করেছেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে সংগ্রহ করতে হচ্ছে। ভ‍্যাকসিন সংগ্রহের পর তাদের ভ্যাকসিন প্রয়োগ করে বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD