1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

সদরপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

সদরপুরে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শিমুল তালুকদার, সদরপুর

ফরিদপুরের সদরপুরে যানজট নিরসনের লক্ষ্যে রবিবার (০৩ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

এ সময় সদরপুর বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট, রাস্তায় অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং দখলমুক্ত করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তার নির্দেশনায় পুলিশ সদস্যরা ও আনসার বাহিনী দখলমুক্ত করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সদরপুর বাজার সংলগ্ন মেইন রোডে অবৈধ ভ্রাম্যমাণ দোকান নির্মান, রাস্তায় অবৈধ স্থাপনা ও অবৈধ পার্কিং করা ব্যাটারিচালিত অটোরিক্সাকে মোট পনের হাজার ছয়শত টাকা জরিমানা করেন। দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮, স্থানীয় সরকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার আল মামুন জানান, জনসচেতনতা তৈরীর লক্ষ্যে প্রাথমিকভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে, যদি কেউ আইন অমান্য করে তাহলে পরবর্তীতে অভিযান জোরদার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD