1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

কালী মন্দির পরিদর্শনে মান্দা বিএনপি’র সাধারণ  সম্পাদক একরামুল বারী টিপু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

কালী মন্দির পরিদর্শনে মান্দা বিএনপি’র সাধারণ  সম্পাদক একরামুল বারী টিপু

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে  উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্বীর্যপূর্ণ পরিবেশের মধ্যে মান্দা উপজেলার কালী  মন্দির গুলোতে  কালী পূজার আয়োজন করা হয়েছে।হিন্দুদের এই আয়োজনে মান্দা  উপজেলার বিখ্যাত কালী মন্দির গুলোতে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে সৌজন্য সাক্ষাত করতে ও মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নিতে ছুটে আসেন মান্দা উপজেলার বি এন পির  সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ একরামুল বারী টিপু। এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের নেতা আব্দুল জলিল,  নুরুল ইসলাম, সাদিকুল ইসলাম, আব্দুল খালেক, মাষ্টার এনামুল হক, বি এন পি নেতা আমজাদ হোসেন, সহ প্রমুখ।  কালী মন্দির পরিদর্শনে মান্দার বিএনপি’র সাধারণ  সম্পাদক একরামুল বারী টিপুর, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্যামা পূজা, প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিতা হন দেবী শ্যামা। এ পূজা দীপাবলি বা ‘দিওয়ালি’ নামেও পরিচিত। আজ বৃহস্পতিবার দেবী শ্যামাকে আরাধনার দিন একই সঙ্গে দেওয়ালি বা দীপাবলি উৎসবও উদযাপিত হয়। অশুভ শক্তির অন্ধকার ঠেলে মন্দির থেকে ভক্তের গৃহকোণে আজ জ্বলে উঠবে সহস্র প্রদীপ। আলোয় আলোকিত হবে চারদিক। ‘দীপাবলি’ বা ‘দিওয়ালি’র অর্থ প্রদীপের সারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী শ্যামা শান্তি, সংহতি ও সমপ্রীতি প্রতিষ্ঠার প্রতীক। হিন্দু পুরাণ মতে, দেবী শ্যামা দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD