1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ৮ দফা দাবিতে সমাবেশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

রাজবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের ৮ দফা দাবিতে সমাবেশ

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

হিন্দু সম্প্রদায় ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২ নভেম্বর, শনিবার বেলা সাড়ে ৩ টায় প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসের সঞ্চালনয় সভাপতিত্ব করেন আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল চক্রবতী।

বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুশিল দত্ত তাপস, রাজবাড়ী সদর পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. সমীর কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য শাশ্বতী চক্রবতী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তর কণ্ঠ রোধ করতে তার নামে দুইটি মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও সারাদেশে আরও অনেক নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এসময় তারা এসব মিথ্যা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

সেই সাথে তারা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীতকরণ, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীতকরণ, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে উপাসনালয় নির্মাণ ও হোস্টেলে প্রার্থনা রুম, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন এবং দুর্গাপূজায় পাঁচ দিন ছুটি দাবি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD