1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

স্বৈরাচারী সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে–ডাঃ মোঃ আনোয়ারুল হক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

স্বৈরাচারী সরকারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে–ডাঃ মোঃ আনোয়ারুল হক

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী দেড় দুই বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে। স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তিনি শ্রমিক দলসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান। তিনি আজ শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা জেলা শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন।নেত্রকোণা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন।কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম
আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন ও শ্রমিক দলের নেতা শিবলী সাদিক প্রমূখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD