1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন মুজিবনগর সীমান্তে ৭জনকে পুশইনের চেষ্টা । বিজিবি ও গ্রামবাসীর বাধায় পণ্ড।

গোয়ালন্দে দীর্ঘ ৩৮ ঘন্টা পর পদ্মায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৭২ বার পঠিত
গোয়ালন্দে দীর্ঘ ৩৮ ঘন্টা পর পদ্মায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মৃতদেহ উদ্ধার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র জোবায়ের শেখের মৃতদেহ ৩৮ ঘন্টা পর উদ্ধার করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সকাল ৭ টায় লঞ্চঘাটে মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসা মাঠে নিয়ে আসেন।
উল্লেখ্য, গত বুধবার (৩০ অক্টোবর) বিকেলে জোবায়ের বন্ধুদের সাথে খেলা করতে যায় নদীর পাড়ে। খেলা শেষে সবাই লঞ্চ ঘাটের পদ্মা নদীতে গোসল করতে নামে, তাদের সাথে সে ও নদীতে নামে। সবাই গোসল করে উপরে উঠে আসে কিন্তু জোবায়ের নদী থেকে উঠতে গিয়ে পা পিছলে পরে যায়। সেসময় তার সহপাঠীরা তার হাত টেনে ধরে কিন্তু নদীতে স্রোত থাকায় তাকে উপরে উঠানো সম্ভব হয়নি। এক পর্যায়ে সহপাঠীরা তার হাত ছেড়ে দিলে সে নদীতে ডুবে যায়। গত দুদিন ডুবুরি দল চেষ্টা করে তাকে উদ্ধার করতে ব‍্যর্থ হয়।
মৃত জোবায়ের রাজবাড়ী সদর মুলঘর ইউনিয়নের রুপপুর গ্রামের লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাই-ইল-হাসান দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD