1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ পাঁচবিবিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন।

রূপগঞ্জে স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

রূপগঞ্জে স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্পে হামলা ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের পশি এলাকার স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্পে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। গতকাল ৫অক্টোবর শনিবার সকালে ২৫/৩০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা দাবী করেছেন।
পুলিশ জানায়, রূপগঞ্জের পশি মৌজার আর এস-৮৪৬, ৮৪৭নং দাগের সাড়ে ৮৯ শতাংশ জমির সীমানা প্রাচীর দিয়ে স্বপ্ন ভিলেজ হাউজিং প্রকল্প ভোগদখলে করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গতকাল ৫অক্টোবর শনিবার সন্ত্রাসীরা দা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোঁটা ও অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলাকারীরা প্রকল্প কার্যালয় আগুন দিয়ে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এসময় হাউজিং প্রকল্পের নিয়োজিত লোকজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে প্রকল্পের চেয়ারম্যান আরমান মোল্লা বাদী হয়ে গোয়ালপাড়া গ্রামের আফাজউদ্দিন(৬৫), মেহেদী হাসান রকি(৩৭), কেয়ারিয়া গ্রামের মাহমুদ হোসেন টিটু(৪৮), সিডিমার্কেট এলাকার ইসরাফিল(৩৫) ও বনানী এলাকার ওয়াজিউল্লাহকে(৭৬) নামীয় ও অজ্ঞাত ২০/৩০জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD