1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৩৩৮ বার পঠিত

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে জাকস ফাউন্ডেশন কৈশোর কর্মসূচির উদ্যোগে পিকেএসএফ এর সহযোগিতায় ‘কৈশোর কর্মসূচি উপজেলা দিবস’ উপলক্ষে মাদক বিরোধী জনসচেতনতামূলক সাইকেল র‌্যালী ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন বেলা ১ টায় জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র‌্যালী উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী। র‌্যালী শেষে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং শিশুদের উদ্দেশ্যে ভবিষ্যতের জীবন গড়তে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী। আরও বক্তব্য প্রদান করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, জাকস ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম, পত্নীতলা অঞ্চলের এআরএম আব্দুল ওয়াফি,ধলাহার অঞ্চলের এআরএম আমিরুল ইসলাম, উপজেলা প্রোগ্রাম অফিসার মারজানুল ইসলাম, ধামইরহাট ব্রাঞ্চের এসবিএম শরিফুল ইসলাম প্রমূখ। জাকস ফাউন্ডেশসের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম জানান, জাকস ফাউন্ডেশনের আওতায় কিশোর ক্লাব, প্রবীণ হিতৈষী বিভিন্ন সেবামূলক কাজ চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD