1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চুনারুঘাটে সেতুর অভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলছে জনসাধারণের পারাপার ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল ও বাঁধ ধ্বংস। দেশ প্রতিদিন পত্রিকার সাবেক ব্যবস্থাপনা সম্পাদক জোবায়ের হোসেনের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তানোরে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে তীররক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। বাগমারা’য় পানের বরজে কীটনাশক প্রয়োগ,২ লাখ টাকার ক্ষতির অভিযোগ ফ্যাশন আর ফিটনেসের পারফেক্ট ফিউশন রাজশাহী সিটি প্রশাসকের মর্যাদা নির্ধারণে সরকারের প্রজ্ঞাপন জারি দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ লাখ ২২ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ফরিদপুরে রাস্তার পাশের ঝোপ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, মিলছে না পরিচয়।

ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদীতে অভিযান, ১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল ও বাঁধ ধ্বংস।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের চরভদ্রাসন এলাকার ভুবনেশ্বর নদীতে দেশীয় মাছের বংশবৃদ্ধি ও নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এক বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

​অভিযান চলাকালে নদী থেকে অবৈধভাবে তৈরি ৩টি আড়াআড়ি বাঁধ, ১টি ভেসাল জাল এবং ৪০টি ক্ষতিকারক ‘চায়না দুয়ারী’ জাল জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব নিষিদ্ধ সরঞ্জাম সাধারণ মানুষের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা।

​স্থানীয় সূত্র জানায়, একদল অসাধু চক্র ভুবনেশ্বর নদীর শিকদার বাড়ি ব্রিজ, মৌলভিরচর ব্রিজ ও লোহেরটেক ব্রিজ এলাকায় আড়াআড়ি বাঁধ ও নিষিদ্ধ জাল দিয়ে নির্বিচারে পোনামাছ ও দেশীয় প্রজাতির মাছ ধ্বংস করছিল। এমন গোপন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সেখানে ঝটিকা অভিযান চালায়।

​এই যৌথ অভিযানের মূল নেতৃত্বে ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ। অভিযানে আরও অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার এসআই রিপনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং আনসার সদস্যরা।

​নিয়মিত চলবে এই তৎপরতা
অভিযান শেষে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, দেশীয় মাছের স্বাভাবিক প্রজনন নিশ্চিত করা এবং নদীর জীববৈচিত্র্য সুরক্ষায় অবৈধ বাঁধ ও ক্ষতিকারক জালের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। নদী ও দেশীয় মাছ রক্ষায় এই ধরণের অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD