1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

টানা ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। নয়া

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

টানা ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা

নুর মোহাম্মদ নিরব ঃ স্টাফ রিপোর্টার

টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং সাপ্তাহিক দুই দিন মিলে তিন দিনের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)।

টানা তিনদিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী নিজের গ্রামের বাড়ি বা আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। কেউ আবার ট্যুর প্লান করছেন পর্যটন কেন্দ্রে যাওয়ার।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে সরকারি ছুটি। এরপরের দুদিন- ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

সবমিলিয়ে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
হিজরি ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন।

আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

সাপ্তাহিক দুদিন ছুটির সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি পড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি কাটানোর বড় সুযোগ তৈরি হয়েছে।

টানা তিনদিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেলস্টেশনে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আকাশপথেও অনেকেই ঢাকা ছাড়ছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD