1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

মোঃজয়নাল আবেদীন জয়,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও ইসলামী সংস্কৃতি চর্চার অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য আয়োজন—মৌসুমী ফল উৎসব ২০২৫।

পবিত্র কুরআনের আলোকে সুন্নতসম্মত খাদ্যাভ্যাসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি, দেশীয় মৌসুমী ফলের পরিচিতি ও পুষ্টিমূল্য সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি মোঃ রেজুয়ানুল ইসলাম। তিনি বলেন,ফল শুধু শরীরের পুষ্টির জন্য নয়,বরং তা আল্লাহর বিশেষ নিয়ামত। আমাদের উচিত এই নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তা ইসলামী পরিবেশে ছড়িয়ে দেওয়া। শিবির এমন একটি সংগঠন যারা জ্ঞান, স্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়ন একসাথে চর্চা করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি মোঃ তারেক হোসেন।

জেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টেবিল জুড়ে ছিল বাহারি সব দেশীয় ফলের পসরা—আম, কাঁঠাল, তরমুজ, লিচু, জামরুল, ড্রাগন ফল, আনারস, ডাব, পেয়ারা, কমলা, মাল্টা ও আরও নানা ধরনের ফল।

অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, স্বাস্থ্যসম্মত এবং ইসলামী সৌন্দর্যে ভরপুর। উপস্থিত সকলেই এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

শিক্ষা, আদর্শ ও মানবিকতার সমন্বয়ে ইসলামী ছাত্রশিবির কেবল সংগঠন নয়, বরং একটি রোল মডেল—এই বার্তাই ছিল উৎসবের অন্তর্নিহিত মূল চেতনা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD