1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

টাঙ্গাইলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ

  • প্রকাশিতঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

টাঙ্গাইলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে ফসলি জমিতে মাটি কাটার অভিযোগ

মো: ফারুক আহমেদ ঘাটাইল ( টাঙ্গাইল)
ঘাটাইলে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির মহোৎসব চলছে।
সরকারি নিয়ম নীতি না মেনে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে
অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন উপজেলারআনেহলা ইউনিয়নের গোকুলনগর গ্রামের শাহজাহান চৌধুরীর ছেলে কামরুল চৌধুরীসহ একটি চক্র।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৫ দিন যাবৎ ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাটিতাকান্দি এলাকায় পৃথক পৃথক স্থানে তিনটি ড্রেজার মেসিন বসিয়ে রাত দিন ফসলি জমির মাটি কেটে উজার করে দিচ্ছে। অসহায় কৃষকদের আর্থিক সংকটের সুযোগ নিচ্ছে এক শ্রেণির দালালচক্র। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল চৌধুরী এ চক্রের মূল হোতা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির কারণে আবাদি জমি সঙ্কুচিত হয়ে পড়ছে। ফলে কমে যাচ্ছে ফসলি জমি। এই বিষয়ে আনেহলা ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা তাহমিন আক্তার জানান, ফসলি জমি কাটার বিষয়ে আমি ওখানে গিয়েছিলাম, ফসলি জমি কাটার বিষয়ে তাকে কয়েকবার আবেদন করতে বলা হয়েছে, আমি আবার যাচ্ছি, পরে দুপুরের দিকে তাহামিনা আক্তার জানান, অবৈধভাবে স্থাপন করা ড্রেজার মেশিন গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার আগে এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মৎ শারমিন ইসলাম জানান, অবৈধভাবে ফসলি জমি কাটার বিষয়ে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD