1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় আমের বাজারে সরবরাহ বাড়লেও দাম নিয়ে ক্রেতাদের অস্বস্তি বালিয়াকান্দিতে ৬৬ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক সামগ্রী ও বাইসাইকেল বিতরণ বাগমারা’য় বিদ্যুৎ সংকট নিরসনে জ্বালানি মন্ত্রীর নিকট এমপি আব্দুল বারীর আবেদন। সাংবাদিককে হত্যার ছক- পিঠে বোমা মেরে জীবন কেড়ে নেওয়ার বর্বরোচিত চেষ্টা সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সামাজিক মাধ্যমে বয়কটের আলোচনা, বাস্তবে ভিসা সেন্টারে উপচে পড়া ভিড়: রাজশাহীতে ভারতগামীদের দীর্ঘ সারি। লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এ রাজশাহী সিটি কর্পোরেশনের শতভাগ সাফল্য অর্জন

জামালপুরে ট্রাক চাপায় সিএনজির ৫ যাত্রী নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩১২ বার পঠিত

জামালপুরে ট্রাক চাপায় সিএনজির ৫ যাত্রী নিহত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:

জামালপুর সদর দিগপাইত এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজির ৫ যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আরো একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির,আব্দুল করিম আলাল,আলম মিয়া মিলিটারি,ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মহর উদ্দিন এর ছেলে আরিফুল ইসলাম।

আর গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৪জন নিহত হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিটি আসছিল টাঙ্গাইল থেকে ট্রাকটি যাচ্ছিল জামালপুর থেকে। পরে ঘটনাস্থলে ট্রাক-সিএনজি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, ‘ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটি। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।এছাড়া সিএনজি থানায় নিয়ে যাওয়া হয়েছে।’দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দেখা দিয়েছে যানজটের।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD